privite job-cpd job-infojobbd সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রিসার্চ অ্যাসিস্ট্য...
![]() |
| privite job-cpd job-infojobbd |
সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (আরএ) পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম
রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (আরএ)
যোগ্যতা
প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অথবা মাস্টার্স উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম সিজিপিএ ৩.৬০ পয়েন্ট। তবে বিদেশ থেকে মাস্টার্স ডিগ্রিধারী অথবা কোনো স্বীকৃত জার্নালে প্রকাশনা অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞদের সিজিপিএ শিথিলযোগ্য। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞদের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট (সিআরএ) পদের জন্য আহ্বান করা যেতে পারে।
বেতন
রিসার্চ অ্যাসোসিয়েট (আরএ) পদের জন্য ৪২ হাজার টাকা এবং সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট পদের জন্য ৫৫ হাজার টাকা। এ ছাড়া কোম্পানি পলিসি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে career@cpd.org.bd এই ঠিকানার মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
আগামী ১২ এপ্রিল-২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন : cpd.org.bd
