ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া ৩১ ...
ঢাকা
বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে
অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া ৩১ জুলাই ২০১৮
মঙ্গলবার বিকাল ৫:৩০টা থেকে শুরু হবে। উপাচার্য অধ্যাপক ড. মো.
আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ
কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে ভর্তি প্রক্রিয়া
উদ্বোধন করবেন। আগামী ২৬ আগস্ট ২০১৮ রবিবার রাত ১২:০০টা পর্যন্ত এই
কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮
সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর ২০১৮
শুক্রবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার, ঘ-ইউনিটের
ভর্তি পরীক্ষা ১২ অক্টোবর ২০১৮ শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ
জ্ঞান) ১৫ সেপ্টেম্বর ২০১৮ শনিবার এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২২
সেপ্টেম্বর ২০১৮ শনিবার অনুষ্ঠিত হবে।
-------------
-------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়

