প্রাইমারী সরকারি শিক্ষক পদে চাকরির প্রস্তুতি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি- যেভাবে নিবেন প্রস্তুতি আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভাল আছেন। বর্তমানে দেশের শিক্ষিত বেকারদের...

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি- যেভাবে নিবেন প্রস্তুতি


আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভাল আছেন। বর্তমানে দেশের শিক্ষিত বেকারদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন একটি চাকরি। কারন একটি চাকরির সাথে জড়িয়ে আছে আপনার জীবনের অনেককিছু। চাকরি প্রার্থীদের মধ্যে যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতে চান তারা কিভাবে প্রস্তুতি নিবেন আজ তা নিয়ে লিখছি।
এই পরীক্ষার মোট নম্বর ১০০, এর মধ্যে লিখিত পরীক্ষার নম্বর ৮০ আর মৌখিক পরীক্ষার নম্বর ২০। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা নেয়া হবে এমসিকিউ পদ্ধতিতে। বিষয় গুলো হচ্ছে বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান। প্রতিটি বিষয় থেকে ২০টি করে মোট ৮০ টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। অর্থাৎ চারটি উত্তর ভুল হলেই প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা যাবে।
আপনাকে প্রতিটি বিষয়ের জন্যই আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে। আপনি যদি ৮০ এর মধ্যে ৭০+ নম্বর পান তাহলে আপনি সেইফ থাকবেন। তাই প্রস্তুতি নিতে হবে ভালভাবে। কোন অবহেলা করা যাবেনা। কারন আপনাকে কয়েক লক্ষ প্রার্থীর সাথে প্রতিযোগিতা করতে হবে আর একটি চাকরির সাথে আপনার জীবন ও ভবিষ্যৎ জড়িত।
কি কি পড়বেন ও কিভাবে পড়বেন-
বাংলাঃ প্রথমেই আসি বাংলা নিয়ে। বাংলা অংশে ব্যাকরণের ওপর বেশি জোর দিতে হবে। অষ্টম ও নবম-দশম শ্রেণির বোর্ড প্রণীত ব্যাকরণ বইয়ের সব অধ্যায় উদাহরণসহ ভালোভাবে পড়তে হবে। জানতে হবে কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও জীবনী সম্পর্কে। এসএসসি বোর্ড বইয়ের লেখক পরিচিতি বা সাহিত্যিক পরিচিতি অংশ পড়লে অনেকটা সহায়ক হবে। পিএসসি নির্ধারিত ১১ জন সাহিত্যিক সম্পর্কে পড়বেন। ব্যাকরণ থেকে ভাষা, বর্ণ, শব্দ, সন্ধি বিচ্ছেদ, কারক, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, ধাতু, সমাস, বানান শুদ্ধি, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এককথায় প্রকাশ থেকে প্রশ্ন আসে। সাহিত্য অংশে গল্প বা উপন্যাসের রচয়িতা, কবিতার লাইন উল্লেখ করে কবির নাম থেকে প্রশ্ন আসতে পারে।
এই সব গুলো বিষয় বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট বই থেকে বা অন্য যে কোন গাইডে গুছিয়ে দেওয়া আছে। সেখান থেকে পড়তে পারেন।
ইংরেজিঃ ইংরেজি গ্রামারের Right forms of verb, Tense, Preposition, Parts of Speech, Voice, Narration, Spelling, Sentence Correction- থেকে প্রশ্ন আসে। Advance Learners by Chowdhury and Hossain বা অন্য যে কোন গ্রামার বই থেকে গ্রামারের এই টপিকস গুলো উদাহরণসহ পড়ুন। মুখস্থ করতে হবে Phrase and Idoims, Synonym, Antonym।
ইংরেজি থেকে বাংলা অনুবাদও পড়তে হবে। এজন্য ২০১৫-১৮ সালের বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করতে পারেন। বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট বইয়ের ইংরেজি অংশটুকু ভালভাবে পড়তে পারেন।
গণিত : এই অংশে মার্কস পাওয়া তুলনামূলক ভাবে সহজ। প্রতিদিন ২-৩ ঘণ্টা গণিত প্রাকটিস করা দরকার। পাটিগণিতের পরিমাপ ও একক, ঐকিক নিয়ম, অনুপাত, শতকরা, সুদকষা, লাভক্ষতি, ভগ্নাংশ থেকে প্রশ্ন আসে। বীজগণিতের সাধারণ সূত্রাবলী থেকে প্রশ্ন থাকে। মুখে মুখে ও সূত্র প্রয়োগ করে সংক্ষেপে ফল বের করার প্র্যাকটিস করতে হবে। যাতে প্রশ্ন দেখামাত্রই সূত্র প্রয়োগ করে ফল বের করা যায়। জ্যামিতির জন্য ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, রম্বস, বৃত্ত ইত্যাদির সাধারণ সূত্র ও সূত্রের প্রয়োগ প্রাকটিস করবেন। মাধ্যমিক পর্যায়ে পাঠ্যবই যেমন অষ্টম ও নবম-দশম শ্রেণির গণিত বই অনুসরণ করলে ভালো হবে।
ডাইজেস্ট থেকে গণিত অংশটুকু ভালভাবে বুঝে শেষ করবেন।
সাধারণ জ্ঞানঃ বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রশ্ন বেশি আসে। এক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, ভূপ্রকৃতি ও জলবায়ু, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ, জাতীয় দিবস থেকে প্রশ্ন আসতে পারে।
আর আন্তর্জাতিক অংশে বিভিন্ন সংস্থা, দেশ, মুদ্রা, রাজধানী, দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা থেকে প্রশ্ন থাকে।
আর সাম্প্রতিক বিষয়ের জন্য মাসিক কারেন্ট এফিয়ার্স পড়তে পারেন।
সাধারণ বিজ্ঞান থেকে বিভিন্ন রোগব্যাধি, খাদ্যগুণ, পুষ্টি, ভিটামিন থেকে প্রশ্ন আসতে পারে।
কম্পিউটার ও আইসিটি থেকেও প্রশ্ন থাকে। আপনি কম্পিউটার ও আইসিটির বেসিক বিষয় গুলো ভালভাবে আয়ত্ব করবেন।
বিজ্ঞান, আইসিটি ও কম্পিউটার এর জন্য ২০১৫-১৮ সালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন গুলো ভালভাবে পড়লে বেশ কিছু কমন পেতে পারেন।
উপরের পরামর্শ গুলো শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্যই নয়। যে কোন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ২য় শ্রেণি চাকরির জন্যও প্রযোজ্য। এইভাবে পড়লে আশা করি আপনি প্রিলিতে ভাল নম্বর পাবেন। তবে আপনি চাইলে যিনি আরো ভাল জানেন বা নিজের পরামর্শ অনুযায়ী প্রস্তুতি নিতে পারেন। তবে যেভাবেই নেন না কেন আপনাকে পড়তে হবে পরিশ্রম করতে হবে। ৩০ বছর যে চাকরি করে আপনার জীবন চলবে সেই চাকরির জন্য অন্তত ৩০ দিন দৈনিক ১৬ ঘণ্টা করে পড়ালেখা করুন। শুধুমাত্র সরকারি জবের পেছনে না ছুটে বিভিন্ন স্বায়ত্তশাসিত ও বেসরকারি জবের জন্যও চেষ্টা করুন।
পড়ুন, পরিশ্রম করুন, প্রার্থনা করুন এবং পড়ুন। আপনি যদি ভালভাবে পড়েন সেটা ওই জবে কাজে না লাগলেও অন্য কোননা কোন জবে ঠিকই কাজে লাগবে। পড়ালেখা কখনো বৃথা যায়না। কোননা কোন ভাবে এর সুফল আপনি পাবেনই। ভাল থাকবেন। আল্লাহ সবার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন।
মোঃ হামিদ পারভেজ
এক্স অফিসার, এসবিএল
বর্তমানে বিসিএস ননক্যাডারে সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মরত।
Name

;,1,৩৯ তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি,1,3rd-august 2018,1,7rd-august 2018,1,admission,2,and-civil,1,android tips,6,auditor,1,badc admit card,1,bangladesh air force,1,Bangladesh Biman Bahini,1,bangladesh bureau,1,bangladesh fire service,1,bangladesh navy,1,bangladesh police,9,bank job,14,bd news,1,Board Challenge2018,1,book,1,Brac Bank,1,brtc job,1,btcl,1,chakrir khobor,1,chakrirkhobor potrika,1,circular,3,cooperatives,1,cpd job-,1,cruller,32,daraz job,1,defense jobopportunity2018,1,dep job,2,dgep admit,1,Dhaka Wasa-govt job-job-infojobbd,1,dss job,2,du admission,1,dyd,1,education,32,eiin nuber all,1,eiin number,1,gov juob,1,government-job-circular-infojobbd,2,Govt Job,80,govt job circular,2,govt job-adb-infojobbd,1,grameen bank,1,honors,2,hot book,1,ict,1,infojobbd,19,infojobbd;,2,infojobbd.blogspot,1,infojobd,1,internet,1,job,31,job bazer,1,job circular,1,job circular; bank job circular,1,job-circular,1,Join Bangladesh navy,19,join navy,13,love story book,1,National book,1,navy,10,netrakona collage eiin number,1,news,40,newspaper,2,nfojobbd,2,notice,74,nu admission,2,nu.edu,17,police,5,potrika.,1,Press Release_Degree Result_Pub_6.05.18-page-001-notice-result-infojobbd,1,primary job,3,primary job cicular,2,primary job circular,1,primary job preparation,1,private job,16,privet job,1,privite job,4,privite job-,1,pubali bank,1,ramjan 1439,1,result,30,routine,3,school job,1,sleeping,1,SSC,1,SSC 2018,1,SSC Board Challenge,1,SSC Result 2018,2,SSC রেজাল্ট ২০১৮,2,SSS result,1,standardbankbd,1,statistics job,1,Still Me,1,weekly,1,weekly job,1,weekly job newspaper,2,www-fireservice-gov-bd,1,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েBou,1,খবর,12,চাকরি,13,নিয়োগ,10,নিয়োগ বিজ্ঞপ্তি,14,নেত্রকোনা,1,নোটিশ,15,পড়াশুনা,11,পবিত্র রমযান ১৪৩৯ হিজরী,1,প্রাইমারী নিয়োগ বিজ্ঞপ্তি,1,রমযান ২০১৮,1,শিক্ষা,8,সরকারি চাকরি,14,সাপ্তাহিক চাকরীর খবর,3,
ltr
item
Job & Educational Related Notice: প্রাইমারী সরকারি শিক্ষক পদে চাকরির প্রস্তুতি
প্রাইমারী সরকারি শিক্ষক পদে চাকরির প্রস্তুতি
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4tJ1AzcK39WcT7HIRwo5McXK5J4yVLW6v47xe12A8GsVu9ZUhadoVzjV8ZLc6huwmexFMr2BfELF2VtGtya6F-6BlXYT02JEEnsCyUIK09USZqcVhumYDd3bVnyL4PywslQ2m_Z7_T7yO/s640/infojobbd.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4tJ1AzcK39WcT7HIRwo5McXK5J4yVLW6v47xe12A8GsVu9ZUhadoVzjV8ZLc6huwmexFMr2BfELF2VtGtya6F-6BlXYT02JEEnsCyUIK09USZqcVhumYDd3bVnyL4PywslQ2m_Z7_T7yO/s72-c/infojobbd.jpg
Job & Educational Related Notice
https://infojobbd.blogspot.com/2018/08/blog-post_27.html
https://infojobbd.blogspot.com/
http://infojobbd.blogspot.com/
http://infojobbd.blogspot.com/2018/08/blog-post_27.html
true
3690406210687863230
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy